Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়াপ্রবাসী

মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, বাংলাদেশি নিহত

বাংলা টিভি ডেস্ক: মালয়েশিয়ার জোহর রাজ্যের পাসির গুদাংয়ের মাসাই কংকং সড়কে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪২ বছর বয়সি এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেরি আলাম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সোহাইমি ইশাক।

জানা গেছে, ওই কর্মী তার হোন্ডা ওয়েভ মোটরসাইকেল নিয়ে মাসাই শহর থেকে কোটা মাসাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী লেনে ঢুকে পড়েন এবং প্রথমে একটি মোডিনাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়ান। পরে সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ইয়ামাহা মোটরসাইকেল তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অন্য দুই মোটরসাইকেল চালক ও দুই স্থানীয় তরুণ আহত হয়েছে। তাদের পাসির গুদাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাটি মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারায় তদন্তাধীন রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের ০৭-৩৮৬৪২২২ নম্বরে যোগাযোগ করে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button