Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাঅন্যান্যদেশবাংলাবাংলাদেশ

‘অদক্ষদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের ভোগান্তি হয়’

বাংলা টিভি ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, অভিজ্ঞতার অভাবে বিগত অন্তর্বর্তী সরকার জনগণের জন্য তেমন কিছু করতে পারেনি। ড. ইউনূস পৃথিবীর বিখ্যাত লোক, কিন্তু তাদের পক্ষে দেশের মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়। অর্থনীতি সূচক নিচের দিকে নেমে গেছে। হামের টিকা না আনায় বহু মানুষ মারা গেছে। এভাবে অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে তখন জনগণের অনেক ভোগান্তি হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ছিল উল্লেখ করে স্পিকার বলেন, তারা একটি সুষ্ঠু নির্বাচন করেছে। দেশের সামরিক বাহিনীও একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছে। এখন আবার গণতন্ত্রের ট্র্যাকে উঠেছে দেশ। রাষ্ট্র গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে অগ্রসর হবে, এতে জাতি সমৃদ্ধ হবে।

তিনি আরও বলেন, কয়েকজন ব্যক্তি রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারে না। জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তারা দেশের ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু তারা (অন্তর্বর্তী সরকার) কিছু উদ্ভট নিয়মও করে গেছে, ব্যক্তির নির্দেশে সংবিধান পরিবর্তন হয়ে যায় সংক্রিয়ভাবে।

বিএনপি জুলাই সনদে সই করেছে উল্লেখ করে স্পিকার বলেন, সংসদেও বলা হয়েছে, এটা বাস্তবায়ন করা হবে। তবে কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে। জনগণ তাদেরকে রায় দিয়েছে। সনদে রাজনৈতিক দল যারা নোট অব ডিসেন্ট দিয়েছে, তারা যদি জনগণের ম্যান্ডেট পায়, তাহলে নোট অব ডিসেন্টকে তারা কার্যকর করতে পারবে।

বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে খুব বেশি মতভেদ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, উভয় দলই চায়, এই দেশে আবার মাফিয়াতন্ত্রের প্রত্যাবর্তন না হতে পারে। সে ব্যাপারে তারা সবাই একমত। আগামী দিনে সংবিধান সংশোধনের মাধ্যমে চেষ্টা করা হবে জুলাই সনদ বাস্তবায়নের।

সংশ্লিষ্ট খবর

Back to top button