Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীঅন্যান্যবাংলাদেশ

নিজের গলার ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর পোস্তগোলায় অটোরিকশার চাকায় পরনের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে পিংকি খাতুন (৩২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

পিংকিকে হাসপাতালে নিয়ে আসা তার ভাই মো. জাহিদ জানান, পিংকির স্বামীর নাম মো. রাজিব। তারা থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায়। সেখান থেকে দুই সন্তানকে নিয়ে গেন্ডারিয়ায় এসেছিলেন ভাইয়ের (জাহিদের) বাসায় দাওয়াতে। রাতে ভাইয়ের বাসা থেকে আবার ফতুল্লার বাসায় ফেরার জন্য রওনা হন। অটোরিকশায় ঠিক করে তাতে উঠিয়ে দিয়েছিলেন ভাই নিজে। এর কিছুক্ষণ পর ফোনে খবর পান, পোস্তগোলা ব্রিজের নিচে অটোরিকশাটির চাকার সাথে তার পড়নের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগেছে। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, সঙ্গে থাকা পিংকির সন্তানরা সুস্থ আছে। ঘটনার সময় তার স্বামী সাথে ছিলেন না।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button