Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিএনপিরাজনীতি

‘৫ আগস্টের চেতনা আজ পদদলিত’ পোস্ট দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোভন পদ থেকে ইস্তফা দিয়ে দল ত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে চেতনা প্রতিষ্ঠিত হয়েছিল, তা এখন উপেক্ষিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি পদত্যাগ ও দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান।

শেখ শোভন লিখেছেন, ছাত্র-জনতা ও সশস্ত্র বাহিনীর ঐক্যবদ্ধ আন্দোলনে অর্জিত ৫ আগস্টের অঙ্গীকারগুলো এখন পদদলিত হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থের দ্বন্দ্ব এবং ‘বিশ্বাসঘাতকতার সংস্কৃতি’র কারণে শহীদদের আত্মত্যাগ যথাযথ মর্যাদা পাচ্ছে না।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, চলমান সংকট মোকাবিলায় সরকার ও দলীয় নীতির প্রতি আস্থা হারিয়ে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে শেখ শোভন বলেন, তাঁর রাজনীতি কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং জনগণের মর্যাদা রক্ষার জন্য ছিল। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেও দলের বর্তমান নীতিনির্ধারণী অবস্থানের সঙ্গে আর একমত থাকতে পারছেন না বলে জানান।

তিনি আরও বলেন, “রাষ্ট্রই সর্বোচ্চ, দল তার একটি অংশমাত্র”—এ নীতিতে বিশ্বাস করেই তিনি পদত্যাগ করেছেন।

তার হঠাৎ পদত্যাগে ছাত্রদলের অভ্যন্তরে এবং রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, তবে এখনো দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button