Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

সিটি করপোরেশন হচ্ছে বগুড়া, উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী

বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সময় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সূত্র জানায়, ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা বর্তমানে ২১টি ওয়ার্ড নিয়ে ‘ক’ শ্রেণির পৌরসভা হিসেবে পরিচালিত হচ্ছে। প্রায় চার লাখ জনসংখ্যার এই পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ফলে নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে বগুড়ায় পৌঁছে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে আদালত ভবনে অনলাইন বেলবন্ড কার্যক্রম উদ্বোধন, বার সমিতির নতুন ভবন উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন।

দিনের প্রধান কর্মসূচির অংশ হিসেবে তিনি বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। পরে বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে একটি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।

এদিকে সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার করেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলেও এ সফরকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button