চীন থেকে স্যাটেলাইট কিনে মার্কিন ঘাঁটিতে ইরানের নিখুঁত হামলা!

ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে যে খবরটি এসেছে, তার সারকথা হলো—মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান নাকি একটি চীনা-নির্মিত স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর নজরদারি চালিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘টিইই০১বি’ নামের একটি স্যাটেলাইট চীনা কোম্পানি Earth i উৎক্ষেপণ করে এবং কক্ষপথে পৌঁছানোর পর তা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) অ্যারোস্পেস ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। এরপর ইরান এটিকে গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে।
এই স্যাটেলাইটের মাধ্যমে সৌদি আরব, জর্ডান, বাহরাইন, ইরাক, কুয়েতসহ বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ছবি তোলা ও পর্যবেক্ষণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে। বিশেষ করে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি, বাহরাইনের মার্কিন নৌবহর ঘাঁটি এবং ইরাকের এরবিল বিমানবন্দর এলাকাও নজরদারিতে ছিল বলে দাবি করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু সামরিক ঘাঁটিই নয়—কিছু বেসামরিক অবকাঠামো যেমন বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও শিল্প স্থাপনাও পর্যবেক্ষণের আওতায় ছিল, যা উপসাগরীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে।
তবে বিষয়টি নিয়ে পশ্চিমা গোয়েন্দা সূত্র ও বিশ্লেষকদের সন্দেহও রয়েছে। তাদের মতে, চীনের একটি বেসরকারি প্রতিষ্ঠান এত বড় সংবেদনশীল স্যাটেলাইট পরিচালনা করলেও সরকারি অনুমোদন বা পরোক্ষ নিয়ন্ত্রণ ছাড়া এমন সহযোগিতা হওয়া কঠিন। তারা এটিকে চীন-ইরান কৌশলগত সহযোগিতার ইঙ্গিত হিসেবে দেখছেন।
অন্যদিকে চীন ও ইরান—উভয় দেশই এ ধরনের সামরিক সহযোগিতার অভিযোগ অস্বীকার করে আসছে।



