Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

কুমিল্লায় সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মা-ছেলে নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা এবং মিনি কাভার্ডভ্যানের সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় অটোরিকশা চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। নিহত মায়ের বয়স আনুমানিক ৩২ এবং ছেলের বয়স আনুমানিক ছয়-সাত বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

দেবিদ্বার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ওসি জানান, কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে নবীনগরে গ্রামের বাড়ি ফিরছিল একটি পরিবারের চার সদস্য। বুধবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশাটি দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় অটোরিকশার চালক, নিহত নারীর শাশুড়ি এবং মেয়ে গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মিরপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button