Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

বোতলে তেল বিক্রির ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে তেলের পাম্পে বোতলে তেল বিক্রির দৃশ্য ধারণ করতে যাওয়া এক সাংবাদিকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ সময় হেনস্তাকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের আমিন বাজার এলাকায় এম আরফান খান অ্যান্ড কোং নামের একটি তেলের পাম্পে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম রাব্বি খান। তিনি স্টার নিউজ টেলিভিশনের প্রতিনিধি।

রাব্বি খান বলেন, পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখে আমি সেখানে যাই। গিয়ে দেখতে পাই, সেখানে নিয়ম ভেঙে বোতলে তেল বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে দায়িত্বে থাকা কর্মচারীদের জিজ্ঞেস করলে বলেন, ‘পাম্প মালিকের স্ত্রীর জন্য তেল দেওয়া হচ্ছে’।

তিনি আরও বলেন, কিছুক্ষণ পর একাধিক গ্রাহককে বোতলে তেল দিতে দেখে আমি ভিডিও ধারণ শুরু করি। এ সময় এক ব্যক্তি তার ওপর চড়াও হয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং হুমকি দিয়ে বলে, ‘মোবাইল পাবি না, যা করার কর, কার কাছে বিচার দিবি দে গা’। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাকে হেনস্তা করা হয়।

লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালকরা জানান, ২ থেকে ৩ ঘণ্টা অপেক্ষা করেও তারা তেল পাচ্ছেন না। অথচ পাম্প কর্তৃপক্ষ বোতলে তেল বিক্রি করায় ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে। তারা অবিলম্বে বোতলে তেল বিক্রি বন্ধের দাবি জানান।

টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া বলেন, এ বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button