Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

খুলনার রেলিগেটে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

খুলনা প্রতিনিধি: খুলনা দৌলতপুর থানার রেলিগেট এলাকায় যশোর সড়কে অ্যাডমসের সামনে রয়েল পরিবহণের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতপরিচয় এক নারীসহ মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাত সাড়ে ৮টার দিকে রয়েল পরিবহণের বাসটি ফুলবাড়ি গেট থেকে খুলনার উদ্দেশে আসার পথে ফুলবাড়ী গেটে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলচালকসহ এক নারী বাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রী। বাসটি আটক করে রেখেছে এলাকাবাসী।

এ ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে মরদেহ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button