Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাঅন্যান্যদেশবাংলাবাংলাদেশ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত সদস্যরা ব্যবসায়ীর পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাতে রূপগঞ্জের মধুখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য স্থানীয়রা পূর্বাচল ফাঁড়ির গাফিলতিকে দায়ী বলে অভিযোগ করেছেন।

জমি ব্যবসায়ী হাসান জানান, ভোররাত ৪টার দিকে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত ব্যবসায়ী হাসানের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ব্যবসায়ীসহ তার মা ও স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে ফেলে। এসময় ডাকাতরা ঘরের আলমারী ভেঙে নগদ ৪ লাখ টাকা, প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায়।

এ ব্যাপারে পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ‘ডাকাতি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাত সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button