Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

আম-জাম ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী

তারেক রহমান টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধনের পর কৃষকদের মধ্যে ফলের গাছ বিতরণ করেছেন।

মঙ্গলবার টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রথম ধাপে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং বলেন, “আম ও জাম ফল ধরলে আমাকে পাঠাবেন।”

অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, কৃষকদের উন্নয়নই দেশের উন্নয়নের ভিত্তি। তার ভাষায়, কৃষকরা ভালো থাকলে দেশও ভালো থাকবে।

প্রথম ধাপে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে।

এদিকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ১১টি কৃষি ব্লকে প্রাক-পাইলটিং পর্যায়ে কর্মসূচি চালু হচ্ছে। এতে নির্বাচিত কৃষকরা বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button