Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধআইন-বিচার

পিরোজপুরে ভুয়া ডাক্তারে চলছিল ক্লিনিক, মালিকের কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বাজারে অবস্থিত ‘মনির হোসেন সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুমিত্রা সিনহা উপস্থিত ছিলেন।

অভিযানকালে ক্লিনিকটিতে নানা অনিয়ম ও অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়, বিশেষ করে সেখানে একজন ভুয়া চিকিৎসক দিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল বলে জানা যায়।

এ ঘটনায় ক্লিনিক মালিক মনির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা ও ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ভুয়া চিকিৎসক পি.সি. বর্মনকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য রক্ষা ও প্রতারণা ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button