Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

১৩ তলা থেকে লাফিয়ে পড়ে এক শিক্ষার্থীর মৃ/ত্যু

রাজধানীর কলাবাগানে একটি বহুতল ভবনের ১৩ তলা থেকে লাফিয়ে পড়ে ফয়সাল মাহমুদ (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ফয়সাল চাঁদপুর সদর উপজেলার জোড়া পুকুরপাড় এলাকার মৃত ডা. একেএম মাহমুদুল হকের ছেলে। তিনি রাজধানীর কলাবাগান ইস্টার্ন পান্থছায়া নামের একটি বহুতল ভবনের ১৩ তলার ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে ফয়সাল ক্ষিপ্ত হন। পরদিন রোববার রাত আনুমানিক ৯টার দিকে তিনি আবারও মায়ের কাছে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং মাকে মারতে যান বলে অভিযোগ রয়েছে।

এ সময় তার মা আয়েশা হক জীবন বাঁচাতে ভবনের সমিতির লোকজনের সাহায্য চান। তারা এসে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। এ সময় ফয়সাল ১৩ তলার ফ্ল্যাটের জানালার গ্রিল খুলে নিচে লাফ দেন। পরে পাশের ভবনের দ্বিতীয় তলার ছাদের ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও জানা যায়, ফয়সাল রূপগঞ্জের একটি কারিগরি কলেজের শিক্ষার্থী ছিলেন। তবে নিয়মিত ক্লাসে যেতেন না বলে পরিবারের দাবি। তিনি অনলাইন জুয়ার প্রতি আসক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে মায়ের কাছ থেকে টাকা নিয়ে জুয়া খেলতেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও অনলাইন জুয়ার টাকার চাপ থেকেই এই ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button