Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিক

‘আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না, শান্তির বার্তা প্রচার করে যাবো’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পরও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। তিনি বলেছেন, তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং শান্তির বার্তা প্রচার অব্যাহত রাখবেন।

সোমবার (১৩ এপ্রিল) পাপাল বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও বলেন, তিনি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না এবং তার বক্তব্য কোনো ব্যক্তি বা প্রশাসনকে আক্রমণ করার উদ্দেশ্যে নয়। বরং তিনি বিশ্বজুড়ে শান্তি ও পুনর্মিলনের আহ্বান জানাচ্ছেন।

ইরান যুদ্ধ ইস্যুতে তার আগের মন্তব্য নিয়ে চলমান সমালোচনার বিষয়ে তিনি বলেন, যুদ্ধ এড়ানোর জন্য সব ধরনের উপায় খোঁজা এখন সময়ের দাবি, এবং এ ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও জানান, চার্চের মূল দায়িত্ব হলো মানবতার জন্য শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া, এবং তিনি সেই দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

পোপ বলেন, “আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না। গসপেলের বার্তা জোরালোভাবে তুলে ধরব।” তবে তিনি স্পষ্ট করেন, চার্চ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় এবং তারা সরাসরি পররাষ্ট্রনীতি নির্ধারণ করে না।

নিজেকে শান্তির দূত হিসেবে উল্লেখ করে পোপ লিও বলেন, তার লক্ষ্য হলো বিশ্বে সংঘাত কমানো এবং সংলাপ ও সমঝোতার পথকে উৎসাহিত করা।

সংশ্লিষ্ট খবর

Back to top button