Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়ধর্ম

‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

বাংলা টিভি ডেস্ক: পবিত্র হজ সামনে রেখে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব সরকার। ভিসা জটিলতা ও প্রতারণা ঠেকাতে এবার স্পষ্ট বার্তা দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। হজ পালনে অংশ নিতে হলে বাধ্যতামূলকভাবে ‘হজ ভিসা’ থাকতে হবে, অন্য কোনো ভিসা গ্রহণযোগ্য নয়।

রোববার (১২ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, অনেকেই ভিজিট, টুরিস্ট, ট্রানজিট কিংবা ওমরাহ ভিসা ব্যবহার করে হজে অংশ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এ ধরনের সব প্রচেষ্টা সম্পূর্ণ অবৈধ হিসেবে বিবেচিত হবে এবং এসব ভিসাধারীদের হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে দেওয়া হবে না।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর হজ মৌসুমে একাধিক প্রতারণার ঘটনা ঘটে, যেখানে সাধারণ মানুষকে ভুয়া প্রতিশ্রুতি দিয়ে অবৈধভাবে সৌদি আরবে পাঠানোর চেষ্টা করা হয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আগেভাগে এমন কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।

তবে সৌদি আরবের অভ্যন্তরে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য আলাদা প্রক্রিয়া রাখা হয়েছে। তাদেরকে সরকার নির্ধারিত নুসুক অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে বৈধ পারমিট সংগ্রহ করতে হবে। অনুমোদিত প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও বুকিং করলে তা বাতিল বলে গণ্য হবে বলেও সতর্ক করা হয়েছে।

এদিকে বাংলাদেশ থেকেও হজ প্রস্তুতি শুরু হয়ে গেছে। চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ১৮ এপ্রিল দিবাগত রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। এ যাত্রার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রম শুরু হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button