Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

শ্রমমন্ত্রীকে বরখাস্ত করলেন নেপালের প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীকে সতর্ক

আন্তর্জাতিক ডেস্ক: অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নেপালের শ্রমমন্ত্রী দীপক কুমার শাহকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ক্ষমতাসীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সুপারিশের ভিত্তিতে তিনি এই পদক্ষেপ নেন। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আরএসপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের তদন্তে দীপক কুমারের বিরুদ্ধে পদের অপব্যবহার ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া যায়। তদন্তে দেখা গেছে, দীপক কুমার তার স্ত্রী জুনু শ্রেষ্ঠার স্বাস্থ্য বিমা বোর্ডের সদস্যপদের মেয়াদ শেষ হওয়ার পরও তাকে ওই পদে বহাল রাখতে নিজের পদের প্রভাব খাটিয়েছিলেন।

কমিশন গত বুধবার এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়ে তাকে বরখাস্তের সুপারিশ করে। এরপর দলীয় সভাপতি রবি লামিছানে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। চিঠিতে লামিছানে উল্লেখ করেন, মন্ত্রীর এই কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ও আদর্শ ক্ষুণ্ণ করেছে।

সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দীপক কুমারকে তার পদ থেকে সরিয়ে দেন। বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব সাময়িকভাবে প্রধানমন্ত্রী নিজেই দেখাশোনা করছেন।

এদিকে এই বিষয়টি যথাযথভাবে সমাধান করতে না পারায় স্বাস্থ্যমন্ত্রী নিশা মেহতাকেও সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button