Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অপরাধগ্রাম বাংলাদেশবাংলাবিএনপিরাজনীতি

বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: জামালপুরে বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি নূরানী মাদ্রাসার প্লে-শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় শনিবার (১১ এপ্রিল) বিকালে শিশুটির বাবা শাহজাহান মিয়া বাদী হয়ে জামালপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

অভিযুক্তের নাম মো. অনিক (১৬)। সে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের হায়াৎপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। মজিবুর রহমান উপজেলার শ্রীপুর ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে অনিক শিশুটিকে আখ খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। পরে একটি প্লোট্রি ফার্মে নিয়ে গিয়ে হাত বেঁধে তাকে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে অভিযুক্ত কিশোর তার হাত খুলে বাড়িতে নিয়ে আসার পথে শিশুটির মায়ের সঙ্গে দেখা হয়। এসময় শিশুটি খেলতে গিয়ে ব্যথা পেয়েছে বলে জানায় ওই কিশোর। কিন্তু শারীরিক অবস্থা খারাপ হলে এদিন রাতে ভুক্তভোগী শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে আইনের আশ্রয় না নেওয়ার জন্য বিএনপি নেতা মজিবুর দলীয় প্রভাব দেখিয়ে চাপ দেয় বলে দাবি করেছেন ভুক্তভোগীর বাবা।

ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন খোকন জানান, মজিবুর ইউনিয়ন বিএনপির সম্পাদক মণ্ডলীর সদস্য। এর বাইরে বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

এ বিষয়ে জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি কালবেলাকে বলেন, অভিযুক্ত কিশোরের শাস্তি চাই। সেইসঙ্গে মজিবুরের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

জামালপুরের অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াহিয়া আল মামুন বলেন, শিশু ধর্ষণের ঘটনার অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় মেডিকেল চেক-আপ সম্পন্ন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button