Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঐক্যফ্রন্টরাজনীতি

শপথ নিচ্ছেন গণফোরামের ২ নির্বাচিত সাংসদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর সাংসদ হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন। অপরদিকে, সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের অপর প্রার্থী মোকাব্বির খান জানান যে শপথ নেওয়ার ব্যাপারে তার অবস্থান ইতিবাচক। আজ (২৮ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুলতান মোহাম্মদ মনসুর জানান যে, তিনি নিয়ম মেনেই শপথ নেবেন এবং সংসদে যোগ দিয়ে জনগণের পক্ষে কাজ করবেন।
মোকাব্বির খান জানান, “যেহেতু গণফোরামের নির্বাচিত প্রার্থীদের শপথ নেওয়ার ব্যাপারে দলের সভাপতি ড. কামাল হোসেনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে, সেক্ষেত্রে আমার অবস্থানও ইতিবাচক। তবে, শপথ নেব কি নেব না, ড. কামাল হোসেন দেশে ফিরলে তার সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেব।”
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button