Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্য

তুরস্কের কাছে বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দর নারী চাইলেন উগান্ডার সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার এবং দেশটির সবচেয়ে সুন্দর নারীকে তার সঙ্গে বিয়ের জন্য দাবি জানিয়েছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা।

তিনি উগান্ডার প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসেভেনির ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একাধিক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

কাইনেরুগাবা দাবি করেন, সোমালিয়ায় দীর্ঘদিন ধরে নিরাপত্তা নিশ্চিত করতে উগান্ডার অবদান যথাযথভাবে স্বীকৃতি পায়নি। তিনি অভিযোগ করেন, তুর্কি সোমালিয়ার রাজধানী মোগাদিশু বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে লাভবান হলেও নিরাপত্তার বড় দায়িত্ব বহন করছে উগান্ডা।

তিনি বলেন, এই অবদানের জন্য তুরস্কের উচিত উগান্ডাকে ১ বিলিয়ন ডলার নিরাপত্তা লভ্যাংশ হিসেবে দেওয়া।

দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে উগান্ডায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন।

সবচেয়ে বিতর্কিত মন্তব্য হিসেবে তিনি তুরস্ককে দেশটির সবচেয়ে সুন্দর নারীকে তার সঙ্গে বিয়ের জন্য দেওয়ার দাবি জানান, যা সামাজিক ও কূটনৈতিক অঙ্গণে সমালোচনার জন্ম দিয়েছে।

উগান্ডা প্রায় দুই দশক ধরে সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে সেনা মোতায়েন করে আসছে। সেখানে তারা জঙ্গিগোষ্ঠী আল-শাবাব-এর বিরুদ্ধে লড়াই করছে।

একই পোস্টে কাইনেরুগাবা আরও বলেন, প্রয়োজনে তিনি ইসরায়েলে ১ লাখ উগান্ডার সেনা পাঠাতে প্রস্তুত ‘পবিত্র ভূমি রক্ষার’ জন্য।

এটি তার প্রথম বিতর্কিত মন্তব্য নয়। এর আগে ২০২২ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-কে বিয়ের প্রস্তাব দিয়ে ১০০টি গরু দেওয়ার কথা বলেও আলোচনায় এসেছিলেন। সূত্র: এনডিটিভি।

সংশ্লিষ্ট খবর

Back to top button