Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

মধ্যরাতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বাংলা টিভি ডেস্ক: খুলনার খালিশপুর নয়াবাটি এলাকায় নিজ দোকানে ঢুকে সোনা মিয়া সরদার (৩৮) নামের এক বিএনপি নেতাকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সোনা মিয়া খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক ছিলেন। তিনি ওই এলাকায় দীর্ঘ দিন ধরে মুদি ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোনা মিয়া তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে। জীবন বাঁচাতে তিনি দোকান থেকে বের হয়ে দৌড়ে কিছু দূর যাওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় হামলাকারীরা তাৎক্ষণিক মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুদর্শন কুমার রায় জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button