Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

কৃষকদল নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

বাংলা টিভি ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে কৃষকদলের এক নেতার গাঁজা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভাইরাল ভিডিওতে যাকে দেখা গেছে তার নাম ওয়াজেদ আলী। তিনি মহাদেবপুর উপজেলা কৃষকদলের সহ-সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, উপজেলার গো-হাটির একটি চৌখণ্ডিতে পা ঝুলিয়ে বসে আছেন ওয়াজেদ আলী। তার হাতে কাগজে মোড়ানো একটি পদার্থ দেখা যায়, যা তিনি নাকে নিয়ে শুঁকছেন। একপর্যায়ে গুঁড়া করে একটি সিগারেটে ভরে টানতে দেখা যায়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ওয়াজেদ আলী। তিনি বলেন, ‘আমি মিথ্যা বলার লোক না। আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আমি গাঁজা সেবন করি না। একজন আমাকে হাতে দিয়েছিল, আমি সেটি হাতে নিয়েছিলাম মাত্র। পরে শুধু সিগারেট খেয়েছি।’

এ বিষয়ে মহাদেবপুর উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রাজু বলেন, ‘ওয়াজেদ আলীর মাদক সেবনের একটি ছবি আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে থানা কমিটির সভা ডাকা হবে। দলে নেশাগ্রস্ত ও চাঁদাবাজদের কোনো স্থান নেই।’

নওগাঁ জেলা কৃষকদলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু বলেন, ‘বিষয়টি আমাদের জানা আছে। তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button