
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা-তে বেগুন খেতের আড়ালে গাঁজার চাষের ঘটনা উদঘাটন করেছে পুলিশ। বিশেষ অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর গ্রাম থেকে গাঁজা গাছসহ একজনকে আটক করে।
আটক ব্যক্তির নাম বাচ্চু মিয়া (৬৫)। পুলিশের এই অভিযানে বেগুন খেতের আড়ালে গোপনে গাঁজার চাষের বিষয়টি সামনে আসে। পরে গাছগুলো জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানা গেছে।



