Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিজামায়াত

‘শ্রীবরদী উপজেলা জামায়াত সেক্রেটারি মারা যাননি’

বাংলা টিভি ডেস্ক: শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মারা যাননি বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৯ এপ্রিল) শেরপুরে নির্বাচন চলাকালীন সময়ে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলায় শ্রীবরদী উপজেলা সেক্রেটারি গুরুতর আহত হয়ে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি ইন্তেকাল করেছেন বলে তাৎক্ষণিক যে বার্তাটি এসেছিল, যাচাই করে দেখা গেছে সেটি সঠিক নয়।

তিনি আরও বলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা প্রিয় ভাইটির জন্য সবাই দোয়া করুন। মহান আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এবং সুস্থতার নিয়ামত এনায়েত করেন। আমিন।

সংশ্লিষ্ট খবর

Back to top button