Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্যএশিয়া

ইসলামাবাদে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বহুল প্রতীক্ষিত উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। হাইভোল্টেজ এই বৈঠককে সামনে রেখে ইসলামাবাদে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে পাকিস্তান সরকার।

যদিও বুধবার (৮ এপ্রিল) গভীর রাতে ইসলামাবাদ জেলা প্রশাসনের জারি করা আকস্মিক এই প্রজ্ঞাপনে ছুটির সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে অতীতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আয়োজনকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদে ছুটি বা বিধিনিষেধ আরোপের নজির রয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের অংশগ্রহণে এই আলোচনা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। হোয়াইট হাউস জানিয়েছে, এ বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বুধবার ইসলামাবাদের জেলা কমিশনারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) ও শুক্রবারের (১০ এপ্রিল) এই ছুটি কেবল ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরিতেই প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, পুলিশ, হাসপাতাল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহসহ জরুরি সেবাদানকারী সব প্রতিষ্ঠান খোলা থাকবে।

ডেপুটি কমিশনারের কার্যালয় এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘জরুরি সেবাগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে।’ একই সঙ্গে বাসিন্দাদের ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে ‘তাদের কার্যক্রম সে অনুযায়ী সাজানোর’ পরামর্শ দেয়া হয়েছে। সূত্র: সৌদি গেজেট।

সংশ্লিষ্ট খবর

Back to top button