Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিজামায়াত

‘বগুড়া ও শেরপুরে আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে’

বাংলা টিভি ডেস্ক: গতকাল বগুড়া ও শেরপুরে আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি একথা বলেন।

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা গতকালের নির্বাচনই প্রমাণ হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, গতকাল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এই দুটি আসনে পুনঃনির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াত এই নির্বাচন বর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি প্রমাণ করল দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন হয় না। বিএনপি আমলে আওয়ামী লীগ আমলের থেকেও খারাপ নির্বাচন হয়েছে।

এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button