Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেল দেড় বছরের শিশুর

বাংলা টিভি ডেস্ক: চুয়াডাঙ্গায় ওষুধ খাওয়াতে গিয়ে গলায় ট্যাবলেট আটকে জান্নাতুল নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। কয়েক দিন ধরে ডায়রিয়ায় ভুগছিল শিশুটি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালের দিকে সদর উপজেলার নূরনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল নূরনগর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ডায়রিয়ায় ভুগছিলো জান্নাতুল। বিকা তার মা রেশমা খাতুন স্থানীয় একটি দোকান থেকে ‘মেট্রিল’ নামের একটি ট্যাবলেট কিনে আনেন। সেটি জান্নাতুলকে খাওয়ানোর পরপরই তা শিশুটির গলায় আটকে যায়। এতে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয় এবং সে অসুস্থ হয়ে পড়ে।

জান্নাতুলের অবস্থা বেগতিক দেখে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।

নিহত জান্নাতুলের বাবা জালাল উদ্দিন কান্নায় ভেঙে পড়ে গণমাধ্যমকে বলেন, ‘ডায়রিয়ার কারণে ওষুধ খাওয়ানোর সময় এই দুর্ঘটনা ঘটে এবং গলায় ট্যাবলেট আটকে যায়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন আমার মেয়ে আর নেই।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহরাব হোসেন গণমাধ্যমকে জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের অসচেতনতার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় নূরনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button