Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

খামেনিকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন পুত্র মোজতবা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের ৪০ দিন পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে তাকে স্মরণ করে বিশেষ বার্তা দিয়েছেন তার ছেলে এবং দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোজতবা খামেনি তার পিতার মৃত্যুবার্ষিকীর এই সময়কে শত্রুদের ভয়াবহ অপরাধ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ইসলাম ও ইরানের শত্রুদের পৈশাচিক হামলায় ইসলামি বিপ্লবের নেতা এবং ইরানের প্রতিরোধের প্রতীক আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের ৪০ দিন পূর্ণ হলো।

প্রতিবেদনে দাবি করা হয়, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানে হামলার সময় আয়াতুল্লাহ খামেনি নিহত হন। এরপর থেকেই দেশটি এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

এর আগে ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা আলোচনা চললেও কোনো সমঝোতা হয়নি। এরপরই ২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ ও ‘অপারেশন রোয়্যারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু হয় বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন এবং মোজতবা খামেনি আহত হন। পরে তিনি ইরানের নতুন নেতৃত্ব গ্রহণ করেন।

তার শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিকভাবে নানা আলোচনা থাকলেও কিছু সূত্র জানিয়েছে, তিনি গুরুতরভাবে আহত হননি।

বর্তমানে তিনি রাশিয়ার রাজধানী মস্কোতে চিকিৎসাধীন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন বলে দাবি করা হয়েছে।

মোজতবা খামেনি তার বার্তায় ইরানের জনগণের মনোবল ধরে রাখার আহ্বান জানান এবং এই শোককে প্রতিরোধের শক্তিতে রূপান্তর করার আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, এই বার্তা ইরানের অভ্যন্তরীণ সংহতি বজায় রাখার একটি রাজনৈতিক প্রচেষ্টা।

সংশ্লিষ্ট খবর

Back to top button