Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

এপস্টাইনের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না: মেলানিয়া ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে তার কোনো ধরনের ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্ক থাকার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) হোয়াইট হাউসে ক্যামেরার সামনে দেওয়া এক বিরল ও আকস্মিক বিবৃতিতে তিনি জানান, এপস্টাইনের সঙ্গে তাকে জড়িয়ে যেসব কথা প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং তার সম্মানহানি করার উদ্দেশ্যেই এসব করা হচ্ছে।

৫৫ বছর বয়সী মেলানিয়া ট্রাম্প দীর্ঘদিনের নীরবতা ভেঙে স্পষ্ট করে বলেন, তিনি এপস্টাইনের কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের শিকার হননি এবং এই কুখ্যাত অর্থদাতার মাধ্যমেই তার স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় হয়েছিল—এমন দাবিও সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও বলেন, এপস্টাইনের সঙ্গে তার পরিচয়ের অন্তত দুই বছর আগেই তিনি স্বাধীনভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচিত হন। তিনি দাবি করেন, এপস্টাইনের ব্যক্তিগত বিমান বা দ্বীপে কখনোই তিনি যাননি এবং তার অপরাধ সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না।

মেলানিয়া ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এপস্টাইনের সঙ্গে তার ছবি ও তথ্যকে “ভুয়া” বলে আখ্যায়িত করেন এবং এসব গুজব ছড়ানো বন্ধের আহ্বান জানান।

একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতি আহ্বান জানান, এপস্টাইনের ভুক্তভোগীদের জন্য গণশুনানির আয়োজন করা হোক, যাতে তারা ন্যায়বিচারের সুযোগ পান।

তিনি আরও অভিযোগ করেন, তার বিরুদ্ধে ছড়ানো এসব তথ্য তার ব্যক্তিগত সম্মানহানি করার উদ্দেশ্যে করা হচ্ছে।

উল্লেখ্য, জেফরি এপস্টাইন ২০১৯ সালে যৌন পাচারের মামলায় গ্রেপ্তার হওয়ার পর কারাগারে মারা যান। তার মৃত্যু ও কর্মকাণ্ড নিয়ে এখনো যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ব্যাপক বিতর্ক রয়েছে।

মেলানিয়া ট্রাম্পের এই বক্তব্য হোয়াইট হাউসে তুলনামূলক বিরল উপস্থিতির মধ্যে এসেছে, যা মার্কিন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button