Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধে ৯.৫ লাখ গ্যালন কফি খেয়েছেন মার্কিন সেনারা

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর মার্কিন সামরিক কার্যক্রম নিয়ে একটি ব্যতিক্রমধর্মী তথ্য তুলে ধরেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন।

তিনি জানান, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে প্রায় ছয় সপ্তাহে মার্কিন সেনারা বিপুল পরিমাণ খাবার ও ক্যাফেইন গ্রহণ করেছেন। তার হিসাব অনুযায়ী, এই সময়ের মধ্যে ৬০ লাখের বেশি খাবার পরিবেশন করা হয়েছে। পাশাপাশি প্রায় ৯ লাখ ৫০ হাজার গ্যালনেরও বেশি কফি এবং প্রায় ২০ লাখ এনার্জি ড্রিংক পান করা হয়েছে। এছাড়া অনির্দিষ্ট পরিমাণ নিকোটিনও গ্রহণ করা হয়েছে।

তিনি হালকা রসিকতার সুরে বলেন, “আমি বলছি না যে আমাদের কোনো সমস্যা আছে,” তবে এই পরিসংখ্যান যুদ্ধকালীন চাপ ও কর্মব্যস্ততার একটি চিত্র তুলে ধরে।

ড্যান কেইন আরও বলেন, এই মিশন ছিল অত্যন্ত কঠিন, অনিশ্চিত এবং প্রতিকূল পরিবেশে পরিচালিত। তীব্র গরম, অন্ধকার এবং অজানা ঝুঁকির মধ্যেও মার্কিন সেনারা দায়িত্ব পালন করেছেন দৃঢ়তার সঙ্গে। তিনি এসব সেনাদের ত্যাগ ও সাহসিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, পেন্টাগন আপাতত তাদের নির্ধারিত কাজ শেষ করেছে, তবে পরিস্থিতি বিবেচনায় তারা ওই অঞ্চলের কাছাকাছিই অবস্থান করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button