Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধআইন-বিচার

ফাঁ/সির রায় শুনে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি এই রায় মানি না’

জুলাই মাসের গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করে। মামলায় মোট ২৮ জন আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

রায় ঘোষণা হওয়ার পর ট্রাইব্যুনালের এজলাস থেকে বের হওয়ার সময় সাবেক এএসআই মো. আমির হোসেন চিৎকার করে সাংবাদিকদের বলেন, “আমি নির্দোষ, এই রায় মানি না। আমি সরকারি চাকরি করেছি, শুধু সরকারের হুকুম পালন করেছি। আমি সরকারের হুকুমের গোলাম। জয় বাংলা।”

আসামিদের আইনজীবী আজিজুর রহমান দোলন জানান, তিনি শুধুমাত্র সাজার অঙ্গীকার শুনেছেন, পরিপূর্ণ রায় পাওয়ার পর বিষয়টি বিশ্লেষণ করে আপিল করবেন। তিনি বলেন, “আমরা এই রায়ে প্রত্যাশিত ফল পাইনি। আইনে নির্ধারিত সময়ের মধ্যে আমরা আপিল করব এবং আপিল বিভাগের মাধ্যমে খালাসের আশা রাখছি।”

সংশ্লিষ্ট খবর

Back to top button