Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

বিমানের টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স-এর একটি ফ্লাইট থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় তদন্ত জোরদার করেছে পুলিশ। চোরাচালান চক্রকে শনাক্ত করতে ফ্লাইট সংশ্লিষ্ট সবাই—পাইলট, কেবিন ক্রু, টেকনিক্যাল স্টাফ, ক্লিনিং কর্মী এবং যাত্রীদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পাশাপাশি বিমানের ভেতরের সিসিটিভি ফুটেজ, বোর্ডিং ব্রিজ এবং রানওয়ে এলাকার ভিডিও সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২৮ মার্চ রাতে দুবাই থেকে আসা ফ্লাইট বিজি-৩৪৮ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। পরে সি-০২ বোর্ডিং ব্রিজে অবস্থান নেওয়ার পর তল্লাশি চালিয়ে বিমানের শৌচাগার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়।

ঘটনার পর কাস্টমস কর্তৃপক্ষ মামলা দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, কীভাবে এত বড় পরিমাণ স্বর্ণ বিমানে আনা হলো এবং কারা এর সঙ্গে জড়িত—তা উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এজন্য সংশ্লিষ্ট ফ্লাইটের পাইলট ও কেবিন ক্রুদের পরিচয়, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে এয়ারক্রাফটের মেকানিক, সহকারী ও পরিচ্ছন্নতা কর্মীদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। যাত্রীদের তালিকা, পাসপোর্ট নম্বর ও ভ্রমণসংক্রান্ত তথ্যও যাচাই করা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন, প্রয়োজনীয় সব তথ্য ও ফুটেজ হাতে এলে স্বর্ণ চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করা সহজ হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button