Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ইরানকে ট্রাম্পের নতুন হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি খুলে দেয়ার সময়সীমা ঘনিয়ে আসার মধ্যেই ইরানকে আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) আবারও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘একটি পুরো সভ্যতা আজ রাতেই শেষ হয়ে যাবে, আর কখনোই তা ফিরিয়ে আনা যাবে না।’

ট্রাম্প আরও লেখেন, ‘আমি তা চাই না, কিন্তু সম্ভবত তা-ই হবে। তবে এখন যেহেতু আমাদের সম্পূর্ণ ও চূড়ান্ত শাসন পরিবর্তন হয়েছে, যেখানে ভিন্ন, আরও বুদ্ধিমান এবং কম উগ্র প্রাধান্য পাচ্ছে, তখন হয়তো সত্যিই এক বিপ্লবী ও চমৎকার কিছু ঘটতে পারে।’

তিনি আরও লেখেন, ‘কে জানে? আজ রাতেই আমরা তা জানতে পারবো, যা বিশ্ব ইতিহাসের দীর্ঘ ও জটিল পথচলার অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যু শেষ হতে চলেছে। মহান ইরানি জনগণের প্রতি ঈশ্বরের আশীর্বাদ হোক!’ সূত্র: আল জাজিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button