Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

কোনাবাড়ী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ৫

গাজীপুর প্রতিনিধি:  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

গতকাল রবিবার সন্ধ্যায় কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত দুজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে কোনাবাড়ী পপুলার হাসপাতালে এবং তিনজনকে কোনাবাড়ী সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button