Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়রাজধানী

ঢাকার সব বাস কাউন্টার সরানোর নির্দেশ ডিএমপির

গাবতলী–মহাখালী–সায়দাবাদ বাদে

বাংলা টিভি ডেস্ক: ঢাকা মহানগরীর ভেতরে তিনটি বাস টার্মিনাল ছাড়া অন্য স্থানে থাকা আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার সাত দিনের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার কাউন্টার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের অভ্যন্তরে অবস্থিত সকল আন্তঃজেলা বাস মালিককে অবগতির জন্য জানানো যাচ্ছে, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও উন্নত নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে অনুমোদনহীন বা রুট পারমিট ব্যতীত পরিচালিত আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার অপসারণ করা প্রয়োজন।

এতে বলা হয়, অনুমোদনহীন/অবৈধভাবে আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার স্থাপন ও পরিচালনা, পার্কিং, যাত্রী উঠা-নামা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করার ফলে মহানগরে অন্যান্য যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে মহানগরে রাত্রিকালেও ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এমতাবস্থায়, গণবিজ্ঞপ্তি জারির ৭ কার্য দিবসের মধ্যে ঢাকা মহানগরের অভ্যন্তরে অবস্থিত আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা (গাবতলী, মহাখালী ও সায়দাবাদ) ব্যতীত অন্য কোনো স্থানে উক্ত কার্যক্রম পরিচালনা না করাসহ মহানগরের বিভিন্ন স্থানে যেসকল আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার রয়েছে তা সংশ্লিষ্ট সকলকে স্ব-উদ্যোগে অপসারণ/উচ্ছেদ করার জন্য অনুরোধ করা হলো।

এতে বলা হয়, অন্যথায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩৭/৪৭/৮২/৯০ ধারাসহ অন্যান্য সংশ্লিষ্ট আইনের বিধান বলে ডিএমপির বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণের মাধ্যমে সামারি ট্রায়াল/মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারী ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা (কারাদণ্ড/অর্থদণ্ড/রুট পারমিট বাতিলসহ সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত ইত্যাদি) গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button