Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাঅন্যান্যবাংলাদেশ

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই তরুণী

বাংলা টিভি ডেস্ক: মাদারীপুরের ডাসার উপজেলায় দীর্ঘদিনের প্রেম, বিয়ে, বিচ্ছেদ ও অনশন; সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্বামী বিশ্বজিৎ পাত্রের হাত ধরে ঘরে ফিরেছেন অনুশীলা বাড়ৈ। চার দিনের অনশন শেষে এলাকাবাসী ও সাংবাদিকদের হস্তক্ষেপে পারিবারিকভাবে মীমাংসার মাধ্যমে এই দম্পতির পুনর্মিলন ঘটেছে।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিশ্বজিৎ ও অনুশীলার মধ্যে দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল এবং প্রায় চার বছর আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিশ্বজিৎ অভিযোগ করেন, স্ত্রীর পড়াশোনা ও ভবিষ্যৎ গড়তে তিনি নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সব ধরনের সহযোগিতা করেছেন এবং লাখ লাখ টাকা খরচ করে তাকে নার্সিং পড়িয়েছেন। কিন্তু চাকরি পাওয়ার পর অনুশীলা ধীরে ধীরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। সম্প্রতি বিশ্বজিৎ জানতে পারেন, তাকে না জানিয়েই অনুশীলা তাকে ডিভোর্স দিয়েছেন।

প্রিয় মানুষকে হারানোর আশঙ্কায় গত চার দিন ধরে আলিসাকান্দি গ্রামে অনুশীলার বাড়ির সামনে বিয়ের স্বীকৃতির দাবিতে অনশনে বসেন বিশ্বজিৎ। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা সমাধানে এগিয়ে আসেন। আলোচনার একপর্যায়ে অনুশীলা নিজের ভুল বুঝতে পারেন এবং স্বামীর কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর চার দিনের অনশন ভেঙে স্বামীর হাত ধরে তিনি বাড়ি ফেরেন।

অনুশীলা বাড়ৈ বলেন, আমি ভুলের মধ্যে ছিলাম। এখন বুঝতে পেরেছি। আমি আমার স্বামীকে নিয়ে সামনে সুখে-শান্তিতে থাকতে চাই।

বিশ্বজিৎ পাত্র বলেন, আমার বিশ্বাস ছিল স্ত্রী একদিন ফিরে আসবে। সবার প্রচেষ্টায় আমি তাকে ফিরে পেয়েছি।

তাদের এই ভালোবাসার বন্ধন যেন আগামীতেও অটুট থাকে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট খবর

Back to top button