Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

ফুটবল খেলাকে কেন্দ্র করে রাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ

বাংল টিভি ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় চার ঘণ্টা স্থায়ী এই সহিংসতায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) বিকেলে ঘোড়াকান্দা বালুর মাঠে স্থানীয় যুবকদের ফুটবল খেলার সময় মসজিদ বাড়ি ও পলাশ সিনেমা হল মোড় এলাকার যুবকদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। বিকেল ৫টার দিকে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলে।

পরবর্তীতে রাত সাড়ে ৭টার দিকে আবারও দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং একটি মসজিদসহ বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। রাত ১০টা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কয়েকজনকে আটক করে।

ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button