Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যবিএনপিরাজনীতি

বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে বাসা-বাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা সংক্রান্ত একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এ খবরকে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

তবে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রুহুল কবির রিজভী এ ধরনের কোনো বক্তব্য দেননি। প্রচারিত তথ্যটি সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

শনিবার (৪ এপ্রিল) রাতে দলটির সহ দপ্তর সম্পাদক মো. মুনিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে জানানো হয়, কুচক্রী একটি মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যম ও ইউটিউবে রিজভীর নামে ভুয়া এই বক্তব্য প্রচার করছে। এতে উল্লেখ করা হয়, ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’–এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে দেশবাসীসহ বিএনপির নেতাকর্মীদের এই ধরনের মনগড়া বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button