Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
স্লাইডারঅন্যান্যবাংলাদেশ

মালয়েশিয়া থেকে আরও ৩৪ হাজার টন ডিজেল এলো

বাংলা টিভি ডেস্ক: মালয়েশিয়া থেকে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে শান গ্যাং ফা জিয়ান নামে একটি জাহাজ।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে চীনের পতাকাবাহী জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়।

এর আগে গতকাল দুপুর ২টায় ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ বার্থিং করে। ওই জাহাজেরও স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং।

বিষয়টি নিশ্চিত করে প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, ‘শান গ্যাং ফা জিয়ান’ এরই মধ্যে কুতুবদিয়া এসেছে।

এটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। জাহাজটি মালয়েশিয়া থেকে এসেছে। শনিবার জাহাজটি বার্থিং করার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button