Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফরের খবরটি ভিত্তিহীন: তথ্য মন্ত্রণালয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর নিয়ে একটি জাতীয় দৈনিকে খবর প্রচারের পর এর ব্যাখ্যা দিয়েছে তথ্য মন্ত্রণালয়। শুক্রবার বিকেলে গণমাধ্যমকে পাঠানো মন্ত্রণালয়ের ওই প্রতিবাদলিপিতে ওই পত্রিকায় প্রকাশিত সংবাদটি অসত্য ও বানোয়াট বলে আখ্যায়িত করা হয়। এতে বলা হয়, পত্রিকাটিতে ৩ এপ্রিল ২০২৬ তারিখে ‘বিটিভির ডিজিটাল সম্প্রচার শিখতে তিন দেশে যাচ্ছেন ২১ কর্মকর্তা’ শীর্ষক সংবাদের ভাষ্য অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন।

প্রকৃতপক্ষে সংবাদে উল্লিখিত প্রকল্পের আওতায় সারা দেশের সব কেন্দ্র ও উপকেন্দ্রকে ডিজিটাল ব্যবস্থার আওতায় নিয়ে আসার লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের ১৬টি কেন্দ্র ও উপকেন্দ্রে অত্যাধুনিক সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন করার কার্যক্রম চলমান। প্রকল্পের ডিপিপি প্রণয়নের সময়ে প্রকল্প বাস্তবায়ন ও পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ও Pre-shipment Inspection কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে যন্ত্রপাতি ক্রয় থেকে শুরু করে সরবরাহ ও পরিচালনা পর্যন্ত স্বচ্ছতা বজায় থাকে।

প্রশিক্ষণ ও Pre-shipment Inspectionসংক্রান্ত ব্যয় ডিপিপির মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। এর সঙ্গে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নেই। সংশ্লিষ্ট শর্তানুযায়ী, এসব কার্যক্রম সম্পন্ন না হলে অর্থ কর্তনযোগ্য এবং এই অর্থ ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। ফলে উল্লিখিত সফরে বাংলাদেশ সরকারের কোনো অর্থ ব্যয় হবে না। উল্লেখ্য, প্রকল্পের ৮০ শতাংশ ভৌত কাজ ও ৯৫ শতাংশ আর্থিক ব্যয় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে সংবাদে প্রকল্পটি পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে গৃহীত বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, পতিত সরকারের আমলে গৃহীত অপ্রয়োজনীয় প্রকল্পগুলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের সময়ে বাদ দিয়েছে।

জনমনে বিভ্রান্তি এড়ানোর লক্ষ্যে পত্রিকাটিকে বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

বাংলা টিভি / ব

সংশ্লিষ্ট খবর

Back to top button