
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে। তারা শনিবার (বাদ আসর) রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ করার পরিকল্পনা করেছে।
এর আগে বুধবার সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দলের কর্মকাণ্ডে গণভোটের রায় অমান্য করা হয়েছে, যা তাদের জন্য হতাশাজনক এবং মর্মাহত করার মতো ঘটনা।
সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল মুলতবি প্রস্তাব ও জারি না হওয়া সনদ আদেশ এবং ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগ তুলে ৫টা ৪৫ মিনিটে ওয়াকআউট করে।



