Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

রাজধানীতে র‌্যাবের অভিযানে মিললো ২৬ কেজি গাঁজা, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর লালবাগ এলাকায় প্রায় ২৬ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১ এপ্রিল) র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার বিকেলে লালবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শাহজাহান (৬০), সাবেরা বেগম (৪৯), সুমি আক্তার (৩৭) ও রুমি বেগম (৩৪)।

র‌্যাব জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে লালবাগ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া, যেকোনো ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button