Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

বরিশালে চরমোনাই ঘাটে লঞ্চডুবি

বরিশালের চরমোনাই এলাকায় বার্ষিক মাহফিলে যোগ দিতে যাওয়া যাত্রীবাহী রিজার্ভ লঞ্চ ‘মানিক-৪’ ডুবির ঘটনা ঘটেছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ থেকে চরমোনাইয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চটি। ভোরে যাত্রী নামিয়ে ঘাটে অবস্থান করছিল ‘মানিক-৪’। পরে ভাটার কারণে নদীর পানি কমে গেলে লঞ্চটির পেছনের অংশ হেলে পড়ে এবং একপর্যায়ে দুপুরে এটি ডুবে যায়।

লঞ্চ সংশ্লিষ্টরা জানান, লঞ্চটি ঠিকভাবে বেঁধে রাখা হয়নি। ফলে পানি কমার সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। সৌভাগ্যক্রমে তখন লঞ্চে কোনো যাত্রী বা কর্মচারী না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ভেতরে থাকা কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ জানান, যাত্রী নামানোর পর লঞ্চটি ফাঁকা অবস্থায় ছিল। ভাটার কারণে পানি কমে যাওয়ায় এটি হেলে পড়ে ডুবে যায়।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। লঞ্চমালিকের আবেদনের ভিত্তিতে উদ্ধার কার্যক্রম শুরু করা হবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button