Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

সোলেমান লেংটার মাজারে সং/ঘ/র্ষ, খাদেমকে কু/পি/য়ে জ/খ/ম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী এলাকায় হযরত শাহ সোলায়মান লেংটার মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ১০৭তম লেংটার ওরশ উপলক্ষে মেলাস্থলে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ মেলায় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যা সংঘর্ষে পরিণত হয়। একপর্যায় অজ্ঞাত একজন ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাজারের প্রধান খাদেমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রেখেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button