Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরান ইস্যুতে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প

ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাত ৯টায় তিনি এই ভাষণ দেবেন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ইরান ইস্যুতে সর্বশেষ পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ আপডেট জাতির সামনে তুলে ধরবেন প্রেসিডেন্ট। তবে ভাষণে ঠিক কী বলা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে চলমান সামরিক কার্যক্রম শেষ করার পরিকল্পনা করছে।

তিনি জানান, “আমরা কাজ শেষ করার পথে রয়েছি। সম্ভবত দুই সপ্তাহের মধ্যেই তা শেষ হবে, তবে পুরোপুরি সম্পন্ন করতে আরও কিছুটা সময় লাগতে পারে।”

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে দুর্বল করতে চায়। তবে এর আগে একটি সমঝোতা চুক্তির সম্ভাবনাও উড়িয়ে দেননি। তার মতে, ইরান চুক্তিতে না এলেও যুক্তরাষ্ট্র নিজের অবস্থান থেকে সরে আসবে না, এবং প্রয়োজনে কোনো চুক্তি ছাড়াই এই সংঘাতের ইতি টানতে পারে।

সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট খবর

Back to top button