Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

ফুয়েল কার্ড নিতে দীর্ঘ লাইন, স্ট্রোকে প্রা/ণ গেল এনজিওকর্মীর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে বখতিয়ার রহমান নামের এক এনজিওকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

জানা যায়, জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে প্রশাসন দ্বিতীয় দিনের মতো জেলার চারটি উপজেলায় ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম চালায়। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ভোর থেকেই অনেক মানুষ লাইনে দাঁড়ান। দীর্ঘ সময় অপেক্ষা এবং অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি বেশ চাপপূর্ণ হয়ে ওঠে।

ফুয়েল কার্ড সংগ্রহের জন্য আলমডাঙ্গা উপজেলা পরিষদে লাইনে দাঁড়িয়েছিলেন বখতিয়ার রহমান। তার চাচাতো ভাই আবুল হোসেন জানান, ভিড় ও গরমের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত একটি স্থানীয় বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, ফুয়েল কার্ড বিতরণে বিশৃঙ্খলা ও অতিরিক্ত ভিড়ের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, বখতিয়ার রহমান আগে থেকেই অসুস্থ ছিলেন এবং অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ে স্ট্রোক করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button