Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

‘পাচারের টাকায় অন্তত ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। তার দাবি, শেখ হাসিনার শাসনামলে গত ১০ বছরে দেশ থেকে প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য তুলে ধরেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে মোট ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকা।

সারজিস আলম পাচার হওয়া অর্থের বিশালতা বোঝাতে দেশের মেগা প্রকল্প পদ্মা সেতুর উদাহরণ দেন। তিনি বলেন, এই পাচার হওয়া অর্থ দিয়ে বাংলাদেশে অন্তত ২৫টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল। এছাড়া, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কড়া সমালোচনা করে বলেন, এই লুটপাট ও অর্থ পাচার ছিল তাদের শাসনের নিয়মিত চিত্র। পোস্টে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, “এভাবেই চলেছে শেখ হাসিনার লুটপাটের আমল।”

সংশ্লিষ্ট খবর

Back to top button