
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ইউনিসেফের মাধ্যমে শিগগিরই হামের টিকা সংগ্রহ করা হবে। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, ঢাকা ও রাজশাহীসহ হামের প্রাদুর্ভাব রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজশাহী ও মানিকগঞ্জের হাসপাতালে ভেন্টিলেটরের ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং চিকিৎসক ও নার্সরা প্রস্তুত রয়েছেন। ২০১৮ সালের পর দেশে হামের টিকার কোনো ক্যাম্পেইন হয়নি, তাই টিকা সংগ্রহের জন্য ইতিমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
উল্লেখ্য, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাষ্ট্র কী ধরনের সহযোগিতা দিতে পারে, তা পরিকল্পনা করার জন্য দুই দেশের অভিজ্ঞদের নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। মে মাসের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ শুরু করবে যুক্তরাষ্ট্র।



