Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

সব গণপরিবহনে বসানো হবে জিপিএস ট্র্যাকার: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ট্র্যাকার বসানো হবে। এটি চালু হলে ফিটনেসবিহীন ও নিয়ম ভঙ্গকারী বাস শনাক্ত করা সহজ হবে এবং যাত্রী সুরক্ষা বৃদ্ধি পাবে।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে দেশের সড়ক দুর্ঘটনা রোধ এবং সার্বিক সড়ক নিরাপত্তা বৃদ্ধির জন্য উচ্চপর্যায়ের সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, জিপিএস ট্র্যাকারের মাধ্যমে অনিয়ম ও আইন লঙ্ঘন হলে তা তৎক্ষণাৎ শনাক্ত করা যাবে।

মন্ত্রী আরও বলেন, হাইওয়ে পুলিশ আরও সক্রিয় হবে। ভাড়া অতিরিক্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরি সার্ভিসে তুলতেও নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, ঈদযাত্রা মোটামুটি স্বস্তিময় হলেও কিছু জায়গায় যানজট এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে ট্রাক-লড়ি ঈদের আগে ও পরের তিনদিন মহাসড়কে চলাচল না করার নিয়ম থাকা সত্ত্বেও কিছু এলাকায় এটি দেখা গেছে, যা যানজটের মূল কারণ।

সেতুমন্ত্রী জানান, আগামীতে হাইওয়ের পাশে যত্রতত্র টিকিট কাউন্টার রাখা হবে না, যাতে যানজট ও অগোছালো পরিবহন নিয়ন্ত্রণে রাখা যায়। এছাড়া, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও আশ্বাস দিয়েছেন, চলতি বছরে সড়কে দুর্ঘটনা গত বছরের তুলনায় কমেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button