Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’

ইরান লোহিত সাগরের নিচ দিয়ে স্থাপিত আন্তর্জাতিক ইন্টারনেট কেবল কেটে দেওয়ার হুমকি দিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। বলা হচ্ছে, উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সেনা উপস্থিতি বহাল থাকলে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনো ইরানের কোনো সরকারি কর্মকর্তা বা বড় গোয়েন্দা সংস্থা সরাসরি নিশ্চিত করেনি।

লেবানিজ-অস্ট্রেলীয় উদ্যোক্তা মারিও নাওফাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, এই সাবমেরিন কেবলগুলো বৈশ্বিক ইন্টারনেট ট্র্যাফিকের উল্লেখযোগ্য অংশ বহন করে। এর মধ্যে Amazon, Microsoft এবং Google–সমর্থিত উপসাগরীয় অঞ্চলের কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোর সংযোগও রয়েছে। তার কেটে গেলে সাময়িক নয়, বরং দীর্ঘমেয়াদি—এমনকি মাসব্যাপী—বিভ্রাট তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

লোহিত সাগরের তলদেশে বিস্তৃত ফাইবার অপটিক কেবল নেটওয়ার্ক এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কেবলগুলোর মাধ্যমে আঞ্চলিক ইন্টারনেট ট্র্যাফিকের প্রায় ৩০ শতাংশ পরিবাহিত হয়। আন্তর্জাতিক আর্থিক লেনদেন, ক্লাউড সেবা, ভিডিও যোগাযোগ, ইমেইল এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নানা কার্যক্রম এই অবকাঠামোর ওপর নির্ভরশীল।

এদিকে, সমুদ্রের নিচে কেবল স্থাপন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ফরাসি প্রতিষ্ঠান Alcatel Submarine Networks তাদের গ্রাহকদের ‘ফোর্স ম্যাজিউর’ নোটিশ পাঠিয়েছে। একই সঙ্গে জানা গেছে, তাদের একটি জাহাজ সৌদি আরবের উপকূলে আটকে রয়েছে।

সব মিলিয়ে, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও, এই ধরনের হুমকি বাস্তবায়িত হলে বৈশ্বিক ইন্টারনেট ও ডিজিটাল অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button