Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা ৭টায় তিনি কার্যালয়ে পৌঁছান এবং সেখানে তাকে স্বাগত জানান দলের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, তারেক রহমান কার্যালয়ে নিজের চেম্বারে বসে দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করছেন।

এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।

এর আগে প্রধানমন্ত্রী সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন এবং সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সভা শেষে তিনি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দুপুর থেকেই নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। বিকাল থেকে সেখানে মানুষের ঢল নামে এবং ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এদিকে নিরাপত্তা নিশ্চিতে সকাল থেকেই প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যালয়ের চারপাশে অবস্থান নেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button